September 7, 2026, 9:14 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাট সীমান্তে ঢুকে নারীকে মারধর করেছে বিএসএফ ; বুধবার পতাকা বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটে বাংলাদেশ সীমান্তে ঢুকে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে (বিএসএফ)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সিঙ্গিমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব পিলারের কাছে বাংলাদেশের ভুখণ্ডে কাপড় শুকাতে দেন জোহরা বেগম (৪৫) নামে এক নারী। এ সময় ভারতীয় কুচবিহার অঞ্চলের শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জোহরাকে মারধর করেন।

ওই নারীর চিৎকারে সীমান্তবর্তী লোকজন ছুটে এসে প্রতিবাদ জানালে বিএসএফের অন্য সদস্যরা ফাঁকা রাবার বুলেট ছুড়ে নিজ ভুখণ্ডে চলে যায়। এ নিয়ে সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামছুল আলম বলেন, প্রায় সময় বিএসএফ বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। আজ আবারো ঢুকে এক নারীকে মারধর করেন এবং ফাঁকা রাবার বুলেট ছুড়ে।

এ বিষয়ে দোয়ানী তিস্তা-২ সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন  বলেন, বিষয়টি আন্তর্জাতিক। সীমান্তের সব মানুষ ভালো না। সাংবাদিকরাই বিষয়টি বেশি বাড়াবাড়ি করেছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। এ বিষয়ে বুধবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page