August 6, 2026, 6:18 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের কাসারপাড়া এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (৩২) উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া (পশ্চিম পাড়া) গ্রামের আছিরউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী কাসারপাড়া নৌহাটি ক্যাম্প সীমান্তের পিলার এলাকায় গরু পারাপার করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৫ ব্যাটালিয়নের কাসারপাড়া নৌহাটি ক্যাম্পের বিএসএফ সদস্যদের নির্যাতনে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান। পরে সঙ্গীরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ভোররাতে সীমান্তের দিকে গরু পারাপার করতে গেলে তাকে ধরে নির্যাতন করে বিএসএফ। নির্যাতনে তার মৃত্যু হয় বলে আমার ধারণা।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page