September 6, 2026, 1:57 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

লিবিয়ার বন্যা দুর্গতদের জন্য মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত লিবিয়ার মানুষের সাহায্যে ত্রাণসামগ্রী ও ওষুধ পাঠানো হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমান ত্রাণ ও ওষুধ নিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় লিবিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক বিমানটির লিবিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ উপলক্ষে ব্রিফিং করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ ই আব্দুল মুতালিব এস এম সুলাইমান উপস্থিত ছিলেন।

বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ত্রাণসামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ পাঠানো হয়েছে। এছাড়া একই বিমানে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া ওষুধ ও অন্য চিকিৎসাসামগ্রীও লিবিয়ায় পাঠানো হয়েছে।

এর আগে বিকেলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ত্রাণ ও চিকিৎসাসামগ্রীর লোডিং কার্যক্রম পরিদর্শন করেন।

গত ১০ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক প্রাণহানি, বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ঝড়ের আঘাতে এবং সৃষ্ট বন্যায় ২০ হাজার জনেরও বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত যোগাযোগব্যবস্থা এবং আশ্রয়ের অভাবে ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী সময়ে লিবিয়ায় এক সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং সমন্বিত উন্নয়ন নীতির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে লিবিয়ার বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page