September 30, 2026, 2:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবিতে ৪২ জনের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবে গেলে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ বুধবার এ তথ্য জানায়।

জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে, ৪২ জন এখনো নিখোঁজ রয়েছে ও তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে ২৯ জন সুদানের, আটজন সোমালিয়ার, তিনজন ক্যামেরুনের ও দুজন নাইজেরিয়ার নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া সাতজনের মধ্যে সুদানের চারজন, নাইজেরিয়ার দুইজন ও ক্যামেরুনের একজন রয়েছেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page