April 6, 2026, 9:19 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

লেবাননে ইসরাইলি হামলায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে  হামলা চালিয়েছে। এই হামলায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।  লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি জানিয়েছে, তারা দুই হিজবুল্লাহ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল নাবাতিয়া জেলায় ‘একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় এক ব্যক্তি নিহত ও আরো দুজন আহত হয়েছে।’

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাকুরা শহরে আরেকটি ইসরাইলি হামলায় ‘একজন শহীদ’ হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, কাবরিখায় তৃতীয় আরেকটি ইসরইলি হামলায় দুই জন নিহত হয়েছেন। হামলায় একজন পুরুষ ও একজন নারী  আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের কাফুর এলাকায় ‘হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর নৌ কমান্ডার’ হাসান আহমেদ সাবরাকে হত্যা করেছে।’
সেনাবাহিনী আরো বলেছে, তারা নাকুরায় একজন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। তারা ‘সন্ত্রাসী অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত’।

ইসরাইলি সেনাবাহিনী তৃতীয় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করার লক্ষ্যে নভেম্বরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে ৩০ কিলোমিটার দূরবর্তী এলাকায় সরে যাওয়ার কথা ছিল, যেখানে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী অবস্থান করবে।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলেরও লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে তারা এখনো পাঁচটি ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ এলাকা দখলে রেখেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page