August 12, 2026, 3:39 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরে ইসরাইলের সমস্ত জাহাজকে টার্গেট করা হবে ;  হুথি আন্দোলনের ঘোষণা

লোহিত সাগরে ইসরাইলি জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়ে এই পোস্টারটি প্রকাশ করেছে আনসারুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, তাদের বাহিনী ইহুদিবাদী ইসরাইলের ওপর আরো হামলা চালাবে এবং তারা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনারা এক মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে এবং এর পাল্টা ব্যবস্থা হিসেবে হুথি আন্দোলন এই ঘোষণা দিল।

সম্প্রতি ইয়েমেন থেকে ইসরাইলের বিভিন্ন অবস্থানে হুথি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালিয়েছে। ২০১৫ সাল থেকে হুথিরা সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশের সাথে ব্যাপকভিত্তিক যুদ্ধ করছে। হুথি আন্দোলনের হাতে রয়েছে হাজার হাজার যোদ্ধা এবং বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন রয়েছে। হুথিরা উত্তর ইয়েমেন এবং লোহিত সাগরের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ করছে।

হুথি আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি বলেন, “আমাদের চোখ সবসময় লোহিত সাগরে বিশেষ করে বাব আল-মান্দেব ও ইয়েমেনের আঞ্চলিক পানি সীমায় ইসরাইলের জাহাজ খুঁজে ফিরবে। তার এই বক্তব্য ইয়েমেনের টেলিভিশনে সম্প্রচার করা হয়।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তখন থেকে লোহিত সাগরে মার্কিন বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page