October 24, 2026, 3:28 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরে জাহাজে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় ইরান ‘গভীরভাবে জড়িত’ বলে যে অভিযোগ মার্কিন সরকার করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি গতকাল (শনিবার) বার্তা সংস্থা মেহর-নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, হুথিরা তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছে।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, লোহিত সাগরে এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০টি বাণিজ্যিক জাহাজে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। হুথি যোদ্ধাদের পাশাপাশি তাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, তারা গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাচ্ছেন।

হোয়াইট হাউজ শুক্রবার কথিত গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দাবি করেছিল, লোহিত সাগরের জাহাজগুলিতে হামলা চালাতে ঘনিষ্ঠভাবে সাহায্য করছে তেহরান। মার্কিন সরকার দাবি করে, কোন কোন জাহাজে হামলা চালাতে হবে তার গোয়েন্দা তথ্য সরবরাহ করার পাশাপাশি যেসব অস্ত্র দিয়ে হামলা চালাতে হবে তাও ইয়েমেনকে সরবরাহ করছে ইরান।

হোয়াইট হাউজের এ দাবি নাকচ করে দিয়ে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হুথি যোদ্ধাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও সামর্থ্য দিয়ে হামলা চালাচ্ছে।” আলী বাকেরি বলেন, বাস্তবতা হচ্ছে আমেরিকা ও ইসরাইল প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে মারা খাচ্ছে। প্রতিরোধ আন্দোলনগুলোর নিজস্ব শক্তি রয়েছে যা নিয়ে প্রশ্ন তোলার অবস্থায় আমেরিকা বা ইসরাইল নেই।

ইরান গত এক দশক ধরে বলে আসছে, ইয়েমেনের হুথি যোদ্ধাদের প্রতি তেহরানের রাজনৈতিক সমর্থন থাকলেও  ইরান এই আন্দোলনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে না।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page