October 1, 2026, 4:23 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরে মার্কিন উপস্থিতি বাড়লেও ইসরাইলি জাহাজে হামলা চলবে : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ’র রাজনৈতিক কার্যালয়ের প্রভাবশালী সদস্য আলী আল কাহুম বলেছেন, লোহিত সাগরে মার্কিন সেনা মোতায়েন সত্ত্বেও ইসরাইলি জাহাজে হামলা অব্যাহত থাকবে। ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এই কাজ করে যাবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ তিনি এই মন্তব্য করেছেন ।

আলী আল কাহুম আরও বলেছেন, যুক্তরাষ্ট্র লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে সৈন্য পাঠিয়ে শান্তিতে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, কথা ও কাজের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেন যে সমর্থন দিচ্ছে তাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র হতবাক হয়ে গেছে। লোহিত সাগর ও বাব আল-মান্দেবে ইয়েমেনিদের ব্যাপক অভিযানের কারণে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক জাহাজ চলাচলে ব্যবস্থাপনার প্রতি সমর্থনের অজুহাতে ইয়েমেন উপকূল প্রতিদিনই মার্কিন সেনা উপস্থিতি বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি মানে গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি হওয়া। এটা সবার জন্য বিপজ্জনক।

ইয়েমেনের এই নেতা বলেন, ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) হচ্ছে মুসলিম ও আরব বিশ্বের প্রধান ইস্যু। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। এছাড়া ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page