October 13, 2026, 8:50 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক কনফারেন্সে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) কনফারেন্সে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার ইউএস সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধান যাত্রা করেন। একইদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানিয়েছে, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্র সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) কনফারেন্সে অংশগ্রহণ করবেন। আগামী ১৬ মে মঙ্গলবার থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত এ কনফারেন্সের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা। এছাড়া রয়েছে পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার।

কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

কনফারেন্স শেষে সেনাপ্রধান আগামী ১৮ মে বিকালে (বাংলাদেশ সময় ১৯ মে সকাল) যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে রওনা দিয়ে ২১ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page