October 19, 2026, 7:37 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

শতভাগ নিশ্চিত যে ইসরাইল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে : ব্রিটেনের ইহুদি রাব্বি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটেনে বসবাসকারী একজন ইহুদি রাব্বি হ্যানান বেক জোর দিয়ে বলেছেন যে এটা শতভাগ নিশ্চিত যে ইসরাইল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি খুব দূরে নয়। তিনি বলেছেন, গাজায় যা ঘটেছে তা সত্যিকার অর্থে গণহত্যা এবং তার ভাষায় এটি ৮০ বছর আগে ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে খুব মিল রয়েছে যা ইহুদিবাদীরা এখন গাজার জনগণের সাথে একই আচরণ করছে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের সাথে ইসরাইলের এ আচরণ উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। আরো দুঃখজনক হচ্ছে ইসরাইল ইহুদি জাতির নামে, তাওরাত ও ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথে এই আচরণ করছে। ইহুদিবাদী শাসনের প্রধানদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে এবং আমাকে এখানে সত্যটি বলতে হবে যে সমস্যার মূল দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইহুদি রাব্বি হ্যানান বেক আরো বলেছেন, ইসরাইলি নেতাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত। কারণ সত্য এটাই যে ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে ইসরাইলি দখলদারিত্ব।

তিনি এও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের  আগ্রাসন ৭ অক্টোবর থেকে শুরু হয়নি বরং ৭৫ বছর আগে শুরু হয়েছে এবং সবাই ইসরাইলি অপরাধযজ্ঞ,  দমন-পীড়ন, পানি চুরি এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিষয়ে অবহিত আছে। তিনি বলেন, এসব আচরণ স্বাভাবিকভাবেই সবাইকে যুদ্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেয়।  তাই সবারই উচিত সমস্যার শিকড়ের দিকে মনোযোগ দেওয়া এবং এর সমাধান করা। একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি ভূমি ফিলিস্তিনি জাতির কাছেই সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া। অবশ্য এর মানে ইহুদিদের প্রত্যাখ্যান করা নয়। আমরা ফিলিস্তিনি সরকারের ছত্রছায়ায় জীবনযাপন করতে পারি, কারণ ইরানসহ আরো অনেক মুসলিম দেশে ইহুদি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ব্রিটেনে বসবাসকারী এই ইহুদি ধর্মগুরু তার সহকর্মী ও বন্ধুদের ইরান ভ্রমণের কথা উল্লেখ করেছেন, যেখানে তারা ইহুদিদের ভালো সহাবস্থান, ইহুদি হাসপাতাল এবং এমনকি সংসদে একজন ইহুদি প্রতিনিধির কথা উল্লেখ করেছেন।  সুতরাং আমরা ফিলিস্তিনেও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি।

ইহুদি রাব্বি হ্যানান বেক আরো বলেছেন, ইহুদি বিশ্বাস অনুসারে, এটা শতভাগ নিশ্চিত যে ইসরাইল শিগগিরি ধ্বংস হয়ে যাবে।  তারা সেই দিনটির জন্য প্রার্থনা করছে এবং সেই দিনটি শীঘ্রই আসবে। তিনি এও বলেন, ইসরাইল সরকার ইহুদিদের জন্য আলাদা ভূমি রক্ষার অজুহাতে অপরাধ চালিয়ে যাচ্ছ এবং তারা অজুহাত হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা উল্লেখ করছে, যে সময়ে ৬০ লাখ ইহুদি নিহত হয়েছিল। তিনি বলেন, ইসরাইলের একটি শিশুও জানে যে ইসরাইলি সৈন্য, ট্যাঙ্ক ও অস্ত্রগুলো কী করে এবং সবাই জানে যে ইসরাইল সরকার ইহুদি জাতির জন্য শান্তি ও প্রশান্তি আনবে না; বরং ইসরাইলি নেতারা সারা বিশ্বে যুদ্ধ ও রক্তপাত ছড়িয়ে দিচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page