September 7, 2026, 9:33 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

শপথের আগে ওয়াশিংটনে ক্যাম্পেইন স্টাইলে বিজয় মিছিল করছেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি (সোমবার) শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগের দিন অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাজধানী ওয়াশিংটনে ক্যাম্পেইন স্টাইলে বিজয় মিছিল করতে যাচ্ছেন তিনি।

মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন নামের বিজয় মিছিলটি স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনার পর ওয়াশিংটনে এটাই হতে যাচ্ছেন ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন।

নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচার গ্রুপের সদস্যরা পিপলস মার্চ নামের ওই বিক্ষোভের আয়োজন করেছেন। এর আগে ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে।

বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটল ভবনের অভ্যন্তরে (ইনডোরে)। যা হবে গত ৪০ বছরের মধ্যে প্রথম। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হতো বাইরে (আউটডোরে)।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page