October 17, 2026, 8:35 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শপথ গ্রহণের পরপরই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক উপলক্ষে রাজধানী ওয়াশিংটনে এসে পৌঁছেছেন। ওয়াশিংটনের অদূরে ডালাস আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পৌঁছান। অভিষেকের আগে ট্রাম্প ওয়াশিংটনে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকালে এনবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, সোমবার শপথ গ্রহণ শেষে তার উদ্বোধনী ভাষণের পর তিনি রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।

ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে আরো বলেন, কয়টি আদেশে তিনি স্বাক্ষর করবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। আদেশের (অর্ডার) সংখ্যা একশ ছাড়িয়ে যাবে কি না জিজ্ঞেস করা হলে ডোনাল্ড ট্রাম্প এর উত্তরে বলেন, ঐ রকমই হবে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথমদিনের কার্যসূচিতে গণবিতারণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, যেসব অভিবাসীদের বৈধ কাগজপত্র নেই তাদের বহিস্কার কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।

মনে করা হচ্ছে, আজকের (শনিবারের) প্রাইভেট পার্টির পর ওয়াশিংটনে তার সমর্থকদের একটি র‌্যালিতে যোগ দেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প আর্লিংটন জাতীয় কবরস্থানে পুস্পস্তবক অর্পন করবেন। রোববার ওয়াশিংটনে নবনির্বাচিত ট্রাম্পের একটি ডিনার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page