October 12, 2026, 4:22 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে ডাকাতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হাত-পা বেঁধে বিজলী কেবলসের বিক্রয়কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুন) ভোরে সদর উপজেলার রূপনগর ইতালি প্লাজায় এ ঘটনা ঘটে। ডাকাতরা অন্তত ৫০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে বিজলী ক্যাবলস কর্তৃপক্ষের দাবি।

পুলিশ ও নিরাপত্তাকর্মী সূত্র জানায়, ভোর ৪টা ৪১ মিনিটের দিকে দুটি পিকআপ নিয়ে ইতালি প্লাজার প্রধান ফটকে অবস্থান নেয় ডাকাত দল। ভবনের ভেতরে থাকা বিজলী ক্যাবলসের তালা ভেঙে মালামাল তুলে নেওয়ার সময় টের পেয়ে পরিচয় জানতে চান পাশের মার্কেন্টাইল ব্যাংকের নিরাপত্তাকর্মী আব্দুর রউফ। এসময় পেছন থেকে তার মাথায় আঘাত করে চেতনানাশক দিয়ে গাড়ির ভেতর বেঁধে রাখে ডাকাতরা। পরে দুটি পিকআপে বিজলী ক্যাবলসের বিপুল সংখ্যক মালামাল নিয়ে চলে যায়। সকালে অচেতন অবস্থায় ওই মার্কেটের পাশ থেকে নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

আহত আব্দুর রউফ বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ দেখি পিকআপসহ কয়েকজন মানুষ। পরে আমি জিজ্ঞেস করলাম- এখানে কি কোনো মাল নামবে? এরমধ্যে পেছন থেকে পিকআপের ড্রাইভার আমার মাথায় বাড়ি দেন। সামনের লোক বলতেছে ওরে মেরে ফেলো। এরপরে টেনে গাড়িতে তুলে মুখ বেঁধে নাকে কিছু একটা ধরলো। এরপর আর আমি কিছু জানি না। আর ওদের মুখবাঁধা থাকায় কাউকে চিনতে পারি নাই।

এ বিষয়ে বিজলী ক্যাবলসের শাখা ব্যবস্থাপক মো. শাহীন হোসেন বলেন, ঈদের ছুটিতে আমরা বাড়ি যাই। সকালে খবর পেয়ে ছুটে আসি। একজন নাইটগার্ড ছিল তাকে আহত করে মালপত্র নিয়ে গেছে। আমাদের ৫০ লাখ টাকার বেশি মালামাল নিয়ে গেছে।

মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান খান বলেন, ডাকাতির ঘটনা প্রথমে আমাদের যে নিরাপত্তাকর্মী আছেন তিনি দেখেন। সেখানে গেলে তাকে বেধড়ক মারধর করে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। এখন তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। আমরা আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page