March 8, 2026, 7:28 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা মামলার আসামি দাউদ খানকে (৪৫) রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধার ছেলেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পশ্চিম নাওডোবা এলাকার মেছের মুন্সী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দাউদ খান মেছের মুন্সী কান্দি গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে। আটক মোজাম্মেল মাদবর (৪০) একই এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেছের মুন্সি কান্দি গ্রামের দাউদ খান ও মোজাম্মেল মাদবর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন দাউদ খান।

শুক্রবার দিবাগত রাতে কে বা কারা দাউদ খানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার ঘরের সামনে ফেলে রেখে যায়। সকালে তার বসতবাড়ির দরজার সামনে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দাউদ খানের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাতে দাউদ খান একাই বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। আমরা কিছুই জানতে পারিনি। সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দাউদ খানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা মোজাম্মেল মাদবর নামে একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। দাউদ খান হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page