September 8, 2026, 3:12 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে ৪০ কেজি ইলিশ জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মা ইলিশ পরিবহনের দায়ে পান্না সরদার (৩৫) নামের এক প্রাইভেটকার চালককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ হওয়া ৪০ কেজি ইলিশ মাছ স্থানীয় ৩টি মাদরাসায় বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

পান্না সরদার মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি শরীয়তপুরের ডামুড্যা থেকে মাছ নিয়ে মাদারীপুরে যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় মনোহর মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করেছিলেন পুলিশ। এসময় ডামুড্যা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি করা হলে সেখান থেকে অন্তত ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস রক্ষা ও সংরক্ষণ আইনে গাড়ির চালক পান্না সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দ হওয়া ৪০ কেজি মাছ আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, আঙ্গারিয়া ওসমানিয়া হাফিজিয়া মাদরাসা ও মার্কাসজুল মাদরাসায় বিতরণ করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ইলিশ মাছ পরিবহনের দায়ে পান্না সরদার নামের এক গাড়ির চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো তিনটি মাদরাসায় বিতরণ করা হয়। মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page