February 1, 2026, 9:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে ব্যবসায়ীকে হাত-পায়ের রগ কেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডস্কে : শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে রাসেল সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডামুড্যার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার একটি সেলুনে তার ওপর হামলা কর হয়। নিহত রাসেল সরদার ওই এলাকার ইসহাক সরদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, গতকাল শুক্রবার ইসলামপুরের ভাঙ্গাব্রিজ এলাকার একটি সেলুনে যান রাসেল সরদার। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের নেতৃত্বে সাইফুল মাদবরসহ ১০ থেকে ১২ জন হঠাৎ করে রাসেল সরদারের ওপর হামলা চালায়। হামলার সময় তাকে এলোপাতাড়ি কোপানো হলে তার হাত-পায়ের রগ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে শনিবার ভোররাতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাসেল সরদার। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসলামপুর এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত রাসেল সরদারের ভাবি সীমা আক্তার বলেন, আমার দেবরকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। ছোট ছোট দুটি বাচ্চাকে এতিম করেছে তারা। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

রাসেল সরদারের বোন ইয়াসমিন বলেন, আমার ভাইকে ওরা মেরে ফেলল। আমার ভাই তো কারো কখনো ক্ষতি করেনি। তাহলে কেন আমি ভাই হারা হলাম। খুনিদের কঠিন বিচার চাই।

এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। কেউ অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page