April 1, 2026, 4:15 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

শাটল ট্রেনের ছাদে গাছের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত তিন শিক্ষার্থী আইসিইউতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাতের শাটল ট্রেনের ছাদে চড়ে বৃহস্পতিবার ক্যাম্পাসে ফেরার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিওতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত অন্যদের মধ্যে ৫ জন চমেকের নিউরো সার্জারি এবং ৮ জন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক।

আইসিইউতে থাকা তিন শিক্ষার্থী হলেন, আমজাদ হোসেন সোহাগ (১৮), বাংলা বিভাগের খলিলুর রহমান (২২) এবং লোকপ্রশাসন বিভাগের অংসইনু মারমা (২১)। তাছাড়া হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের তাইজুল ইসলাম (২১), আবু সাইদ (২৪), ইংরেজি বিভাগের মোহাম্মদ সান (২১), নৃ বিজ্ঞান বিভাগের রাফসান (২৩) এবং আসলাম (২২)।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নগরীর বটতলী স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে যাওয়া শাটল ট্রেনটি চৌধুরীহাট এলাকায় পৌঁছালে শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হন। এতে শাটলের ছাদে থাকা অন্তত ২০ জনের মতো শিক্ষার্থী অন্ধকারে নুয়ে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। তাদের মধ্যে ১৬ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page