April 11, 2026, 1:48 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

শান্তিতে নোবেল পেলেন ইরানের কারাবন্দি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মাদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মাদি। পশ্চিম এশিয়ার এই দেশটিতে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

বিবিসি জানিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নারী অধিকার আন্দোলনকারী নার্গিস মোহাম্মদি। নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

সংবাদমাধ্যমটি বলছে, নার্গিস মোহাম্মদি একজন ইরানী অধিকার কর্মী এবং ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান। এই সংস্থাটি ইরানের আরেক নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠা করেছিলেন।

২০১১ সাল থেকে মোহাম্মদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ দায়ে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page