October 26, 2026, 8:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

শান্তি আলোচনার জন্য চীনের রাষ্ট্রদূত আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করবেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল-হামাস সংঘর্ষে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার জন্য চীনা রাষ্ট্রদূত ঝাই জুন আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করবেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি রবিবার এ কথা জানিয়েছে।
সিসিটিভি রবিবার তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে বলেছে, যুদ্ধবিরতির জন্য বিভিন্ন পক্ষের সাথে সমন্বয়, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শান্তি আলোচনার জন্য ঝাই ‘আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করবেন।’
গাজায় ইসরায়েলের স্থল আক্রমণের প্রস্তুতির মধ্যে সিসিটিভি’র এই রিপোর্ট এসেছে
জনাকীর্ণ ছিটমহলের উত্তর অংশের এক মিলিয়নেরও বেশি লোককে স্থল হামলার আগে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। মানবিক সহায়তাকারী গোষ্ঠীগুলো বলেছে, এটি একটি বহির্গমন যা মানবিক বিপর্যয় শুরু করবে।
গাজা একটি সঙ্কুচিত এবং দরিদ্র অঞ্চল, যেখানে ২.৩ মিলিয়ন বাসিন্দা বসবাস করে। ২০০৬ সাল থেকে গাজা ইসরায়েলের স্থল, আকাশ এবং সমুদ্র অবরোধের অধীনে রয়েছে।
গাজায় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের হামলায় ২,২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
বেইজিংয়ের শীর্ষ কূটনীতিক ওয়াং ই শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রকে সংঘাতে ‘গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার’ আহ্বান জানিয়েছেন এবং ‘বিস্তৃত ঐক্যমতে পৌঁছানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি আন্তর্জাতিক শান্তি বৈঠক ডাকার’ আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ঝাই শুক্রবার চীনে আরব লীগের প্রতিনিধিদের সাথে দেখা করেছেন এবং বলেছেন, বেইজিং ‘ফিলিস্তিন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে’ আঞ্চলিক গ্রুপটিকে সমর্থন করবে।
তিনি ব্লককে বলেছেন, বেইজিং ‘মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে ট্র্যাকে ফিরিয়ে আনতে অবিরাম প্রচেষ্টা চালাবে।’

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page