March 8, 2026, 5:34 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

শারীরিক আক্রমণের ভয়ে দেশের ৩৩ শতাংশ মানুষ : পরিসংখ্যান ব্যুরো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশের ৩৩ দশমিক ৯১ শতাংশ মানুষ শারীরিক আক্রমণের ভয়ে রয়েছেন। গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি ভয়ে আছেন। গ্রামাঞ্চলের ৩০ দশমিক ৫০ শতাংশ এবং শহরের ৪১ দশমিক ২৮ শতাংশ মানুষ শারীরিক আক্রমণের ভয়ে রয়েছেন।

এছাড়া ৩০ দশমিক ৭৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৬৯ নারীদের মধ্যে এই ভয় বেশি দেখা যায়। বাড়িতে সিঁধ কেটে বা তালা ভেঙে চুরির ভয় নিয়ে দেশে বসবাস করছেন ৪১ দশমিক ৭৪ শতাংশ মানুষ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫’-এর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়।

বিবিএস গত ৬ থেকে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাশী ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)’ পরিচালনা করে।

বুধবার আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

৬৪ জেলার এক হাজার ৯২০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে ৪৫ হাজার ৮৮৮টি খানার ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট ৮৪ হাজার ৮০৭ জন উত্তরদাতার সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে পুরুষ ৩৯ হাজার ৮৯৪ জন এবং নারী ৪৪ হাজার ৯১৩ জন।

জরিপে নাগরিকদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ভিত্তিতে নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং বৈষম্য বিষয়ক এসডিজি ১৬-এর ছয়টি সূচকের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে।

গ্রামের চেয়ে শহরের মানুষ ঘরে চুরি হওয়ার ভয়ে থাকেন বেশি। গ্রামাঞ্চলে ৪০ দশমিক ৪৩ শতাংশ এবং শহরে ৪৪ দশমিক ৪৫ শতাংশ মানুষ ঘরে সিঁধ কাটার ভয়ে আছেন। ৩৮ দশমিক ৫৯ এবং ৪৪ দশমিক ৪৯ শতাংশ নারী ঘরে চুরি হওয়া নিয়ে উদ্বিগ্ন।

তীয়ভাবে প্রায় ৪৭ দশমিক ১৭ শতাংশ মানুষ ভয়ে আছেন কখন যেন তাদের ঘরে চুরি হতে পারে। মূল্যবান জিনিস চুরি বা নষ্ট হওয়ার ভয়ে থাকেন তারা। এই ভয়টি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে শহরে। গ্রামে ৪৬ দশমিক ৬১ শতাংশ এবং শহরে ৫০ দশমিক ৬১ শতাংশ মানুষ এ নিয়ে চিন্তিত।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page