October 30, 2026, 8:27 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে পাচারের সময় ১৪টি সোনার বার জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে করে পাচারের সময় ১৪টি সোনার বার জব্দ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে বারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী দুই নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় বারগুলো উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

নিরাপত্তাকর্মীদের ধারণা, স্বর্ণগুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি৯-৫২৬ ফ্লাইটে বিমানবন্দরে এসে থাকতে পারে।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের কনভেনার বেল্টের পাশে অবস্থান নেয় গোয়েন্দা সংস্থার কর্মীরা। পরে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট দেখতে পেয়ে সেটি জব্দ করা হয়। তা খোলার পর সেখান থেকে ১ কেজি ৬৩১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের ১৪টি সোনার বার জব্দ করা হয়, যার বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা।

উদ্ধার সোনা বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page