October 7, 2026, 9:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

শিগগিরি নতুন প্রজন্মের আরো উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেছেন, চলতি ফার্সি বছরে তার বাহিনী নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। গত ২০ মার্চ থেকে নতুন ফারসি বছর শুরু হয়েছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের এসব সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি “সর্বাধুনিক মানের এবং ক্ষমতার দিক দিয়ে অতি উন্নত।”

সাবাহিফার্দ ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র উন্নয়নের প্রচেষ্টাকে দেশের টেকসই নিরাপত্তা সৃষ্টির কৌশল হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, এই বাহিনী দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে প্রথম সারিতে কাজ করে এবং ইসলামি রাষ্ট্র ও সরকারের জন্য টেকসই নিরাপত্তার নিশ্চয়তা দেয়।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়াররা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বিরাট অগ্রগতি লাভ করেছে এবং সশস্ত্র বাহিনীকে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ করেছে।

 



Our Like Page