May 6, 2026, 2:10 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

শিশুদের সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুদের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য দেশ তৈরি করতে কাজ করছে সরকার।

তিনি বলেন, শিশুদের সুন্দর পরিবেশে বিকশিত করা হবে এবং আগামীর স্মার্ট নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে উঠতে হবে।
মন্ত্রী রোববার রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশু পরিবারে মাতৃ-পিতৃহীন শিশুরা পারিবারিক পরিবেশে বেড়ে উঠে এবং তাদের শিক্ষা ও মননের বিকাশ নিশ্চিত করা হয়। পাশাপাশি বৃত্তিমূলক বিভিন্ন বিষয়েও তাদের প্রশিক্ষণ দেয়া হয় যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে।
পরে মন্ত্রী নিবাসীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page