October 25, 2026, 4:40 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছি : আইজিপি ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী : ইরানের প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিলেন ইলন মাস্ক যশোরে ছাত্রলীগ নেতা সোহান আটক
এইমাত্রপাওয়াঃ

শীতকালীন রুশ হামলা মোকাবিলায় প্রস্তুত ইউক্রেন : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শীতকালীন রুশ আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত আছে ইউক্রেন। জ্বালানিমন্ত্রীর পর এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া দীর্ঘ বিরতিতে কিয়েভে হামলা চালানোর পরেই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় এ  কথা জানান জেলেনস্কি। রয়টার্স

ইউক্রেনের সামরিক মুখপাত্র বলছেন, পূর্বাঞ্চলের শহর আভদিভকায় রুশ হামলার মাত্রা কম ছিল। তবে ভবিষ্যতে হামলার মাত্রা আরো বাড়তে পারে। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলেছেন, রুশ অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর মেলিটোপোলে একটি বিস্ফোরণে কমপক্ষে তিন জন রাশিয়ান সেনা নিহত হয়েছেন, যা প্রতিরোধ গোষ্ঠীর প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

জেলেনস্কি বলেন, ‘আমরা নভেম্বরের প্রায় অর্ধেক পার করে ফেলেছি। শত্রুরা আমাদের অবকাঠামোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়াতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে।’ তিনি বলেন, ‘রাশিয়া ইউক্রেনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখন ইউক্রেনের সব মনোযোগ প্রতিরক্ষার দিকে দেওয়া উচিত। সেনাদের সক্ষমতা বাড়াতে এবং শত্রুদের প্রতিহত করতে যা যা দরকার, আমাদের করতে হবে।’

শনিবার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গালুশচেংকো সম্প্রচারমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে বলে আমরা স্বস্তিতে রয়েছি। এখন চিন্তার বিষয় হলো, জ্বালানি সরবরাহে রুশ আক্রমণ কতটা প্রভাব ফেলবে।’

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা গত বুধবার বলেছেন, যে রাশিয়া গত কয়েক সপ্তাহে ইউক্রেনের অবকাঠামোতে ৬০ বার আঘাত করেছে, এটি একটি ইঙ্গিত দেয় যে, হামলার অভিযান এরই মধ্যে চলছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, রাশিয়ার দখলদার বাহিনীর কেন্দ্রস্থল মেলিটোপোলে বৈঠকের সময় বিস্ফোরণে তিন জন নিহত হয়। এক বিবৃতিতে জানা গেছে, নিহতরা এফএসবি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। তবে এ বিষয়ে রাশিয়ার কর্মকর্তাদের কাছ থেকে পালটা কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page