August 11, 2026, 7:12 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শীতে রুশ হামলা মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ দিলেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শীতকালীন রুশ আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত আছে ইউক্রেন। জ্বালানি মন্ত্রীর পর এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া দীর্ঘ বিরতিতে কিয়েভে হামলা চালানোর পরেই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান জেলেনস্কি।

ইউক্রেনের সামরিক মুখপাত্র বলছেন, পূর্বাঞ্চলের শহর আভদিভকাতে রুশ হামলার মাত্রা কম ছিল তবে আগামীতে হামলার মাত্রা আরও বাড়তে পারে। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলেছেন, রুশ-অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর মেলিটোপোলে একটি বিস্ফোরণে কমপক্ষে তিনজন রাশিয়ান সেনা নিহত হয়েছেন যা প্রতিরোধ গোষ্ঠীর প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

জেলেনস্কি বলেন, আমরা নভেম্বরের প্রায় অর্ধেক পার করে ফেলেছি। শত্রুরা আমাদের অবকাঠামোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়াতে পারে তার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখন ইউক্রেনের সব মনোযোগ প্রতিরক্ষার দিকে দেওয়া উচিত। সেনাদের সক্ষমতা বাড়াতে এবং শত্রুদের প্রতিহত করতে যা যা দরকার আমাদের করতে হবে।

শনিবার ইউক্রেনের জ্বালানি মন্ত্রী গালুশচেঙ্কো সম্প্রচারমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে বলে আমরা স্বস্তিতে রয়েছি। এখন চিন্তার বিষয় হলো , জ্বালানি সরবরাহে রুশ আক্রমণ কতটা প্রভাব ফেলবে।

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা গত বুধবার বলেছেন যে রাশিয়া গত কয়েক সপ্তাহে ইউক্রেনের অবকাঠামোতে ৬০ বার আঘাত করেছে, এটি একটি ইঙ্গিত দেয় যে, হামলার অভিযান এরইমধ্যে চলছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদফতর জানিয়েছে, রাশিয়ার দখলদার বাহিনীর কেন্দ্রস্থল মেলিটোপোলে বৈঠকের সময় বিস্ফোরণে তিনজন নিহত হয়।  এক বিবৃতিতে জানা গেছে, নিহতরা এফএসবি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। তবে এ বিষয়ে রাশিয়ার কর্মকর্তাদের কাছ থেকে পালটা কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page