April 4, 2026, 5:45 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে। গ্রামীণ নারীদের অর্থনৈতিক মর্যাদা বাড়ছে।
আজ বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস, হাঁসের ঘর, খাবার ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে সাবলম্বী হয়েছে। অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন আজ আলোকিত। তারা আর পিছিয়ে নেই। তারা উন্নয়নের মূল¯্রােতে সম্পৃক্ত। এটাই শেখ হাসিনার বাংলাদেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী।
অনুষ্ঠানে ৩৩২ জন নৃগোষ্ঠীর সদস্যের মধ্যে বিনামূল্যে ২০টি করে হাঁস, ১টি করে হাঁসের ঘর, হাঁসের খাবার ও হাঁসের ওষুধ বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page