April 4, 2026, 9:55 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা ও কামাল সম্পূর্ণ নির্দোষ : রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ করেননি বলে মন্তব্য করেছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

তিনি বলেন, রাজসাক্ষী হিসেবে ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দেওয়া জবানবন্দির দিন ধার্য ছিল আজ। এরই মধ্যে আমি তাকে জেরা করেছি। জেরার একপর্যায়ে তিনি ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাইলেই সবকিছুর ক্ষমা হয় না বলে আমি জানিয়েছি। অনেক কিছুর ক্ষমা হয়। কিন্তু হত্যা মামলার কোনো ক্ষমা হয় না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মামুনকে জেরার প্রথমার্ধ শেষে আমির হোসেন বলেন, সাবেক আইজিপি মামুন যদি হত্যা করেই থাকেন কিংবা স্বীকার করেন; তাহলে তারও বিচার হওয়া উচিত। বর্তমানে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন চৌধুরী মামুন। কিন্তু আমি জেরার মাধ্যমে আনার চেষ্টা করছি তিনি নির্দোষ নন। এ ছাড়া, তিনি যাদের অপরাধী ভাবছেন; আমি মনে করি তারা কোনো অপরাধ করেননি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, আমার মক্কেল তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ কিংবা কোনো হত্যার সঙ্গে জড়িত নন। এ ছাড়া, তারা কোনো নির্দেশও দেননি।

এদিন বেলা সাড়ে ১১টার পর থেকে মামুনের জেরা শুরু হয়। দুপুর সোয়া ১টার পর কিছুক্ষণ বিরতি দিয়ে আড়াইটা থেকে আবারও সাবেক আইজিপি মামুনকে জেরা করেন আমির হোসেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে রয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page