March 9, 2026, 6:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারে যুক্ত হচ্ছে নতুন ১০ হাজার চাকরির পদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে আগামী কয়েক বছরের মধ্যে যুক্ত হতে যাচ্ছে ১০ হাজারেরও বেশি নতুন চাকরি।

আমিরাতের রাস আল খাইমাহতে দ্রুত গতিতে হোটেল ও পর্যটন খাত সমৃদ্ধ হওয়ায় এসব নতুন কর্মক্ষেত্র দ্রুত সময়ের মধ্যে সৃষ্টি হবে। ইতোমধ্যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়েন রিসোর্ট রাস আল খাইমাহতে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। এছাড়া আরও কিছু নতুন হোটেলও এখানে আসতে যাচ্ছে।

রাস আল খাইমাহ পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী রাকি ফিলিপস বলেছেন, ‘রাস আল খাইমাহতে ৮ হাজার কক্ষ রয়েছে। আমরা এ বছর আরও ৪৫০টি এবং আগামী বছর আরও ১ হাজার কক্ষ যুক্ত করতে যাচ্ছি। যতগুলো কক্ষ আছে সেটি আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

২০২৩ সালে আমিরাতে ইন্টারকন্টিনেন্টাল, হ্যাম্পটন এবং মোভেনপিক তাদের সেবার দরজা খুলেছে। এছাড়া এ বছরই মিনাতে অনন্তরা হোটেল এবং আল হামরায় সোফেটিল হোটেলের কার্যক্রম শুরু হবে।

আলদার, আবুধাবি ন্যাশনাল হোটেলস এবং ইমারও রাস আল খাইমাহতে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েন রিসোর্টও আগামী কয়েক বছরের মধ্যে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার খরচ করে ১ হাজারেরও বেশি কক্ষবিশিষ্ট হোটেল চালু করবে। যেখানে গেমিং এরিয়াসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।

আর এসব নতুন হোটেল ও অবস্থাপনাগুলো পরিচালনায় আগামী ২০৩০ সালের মধ্যে নতুন ১০ হাজার কর্মীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন রাকি ফিলিপস। সূত্র: খালিজ টাইমস

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page