September 30, 2026, 4:58 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ;  চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী। চিফ হুইপ করা হয়েছে নুর ই আলম চৌধুরী লিটনকে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। তারা একাদশ সংসদেও ক্ষমতাসীন দলের উপনেতা ও চিফ হুইপ ছিলেন।

এর আগে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সংসদ সদস্যরা সকাল সোয়া ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথগ্রহণ শেষে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের সভা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান।

পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

এ ছাড়া বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। শামসুল হক টুকুকে আবারও ডেপুটি স্পিকার নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page