September 24, 2026, 9:10 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

‘সংহতি’ অথবা ‘যৌথ আত্মহত্যা’-একটিকে বেছে নিতে হবে বিশ্ব নেতৃবৃন্দকে : জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাবের প্রেক্ষিতে মানবতাকে অবশ্যই হয় সহযোগিতা নতুবা ধ্বংস- এ দুটোর একটিকে বেছে নিতে হবে।

সোমবার মিশরের লোহিত সাগর রিসোর্ট শর্ম আল-শেইকে বৈশ্বিক উষ্ণতারোধ সংক্রান্ত জাতিসংঘের কপ-২৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশে এ কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

কোভিড মহামারি ও ইউক্রেনে রুশ অভিযান থেকে শুরু করে জলবায়ূ পরিবর্তন পর্যন্ত বিপর্যয়ে পর্যুদস্তু অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের তোলপাড়ের এই চরম সংকটের প্রেক্ষাপটে গুতেরেস বলেন, ‘বিশ্ব এখন জীবন মরণের লড়াইয়ে রয়েছে।’

গুতেরেস বলেন, ‘বিশ্ব মানবতার কাছে এখন সহযোগিতা অথবা ধ্বংস- এর যে কোনো একটিকে বেছে নেয়ার সময়। ‘জলবায়ু সংহতি চুক্তি’ অথবা ‘যৌথ আত্মহত্যা চুক্তি’ যে কোনো একটিকে বেছে নিতে হবে।

জাতিসংঘ প্রধান ধনী দেশ ও উদীয়মান অর্থনীতির মধ্যে একটি ঐতিহাসিক চুক্তির আহ্বান জানিয়ে বলেন, ‘চুক্তির মাধ্যমে নির্গমন কমাতে এবং তাপমাত্রা বৃদ্ধিকে উচ্চাভিলাষী প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রায় প্রাক-শিল্প যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘বর্তমান ক্রান্তিলগ্নে আমরা নরকের জলবায়ুর মহাসড়কে আছি, আমাদের পা দ্রুত এগিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page