August 7, 2026, 2:02 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসীর গুলিতে আরও এক রোহিঙ্গা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসিীর গুলিতে আরও এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রথমে পিটিয়ে ও পরে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে উখিয়ার ক্যাম্প-১৯ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমদ।

নিহত রোহিঙ্গা যুবকের নাম রফিক (৩৫)। তিনি ক্যাম্প-১৯ ব্লক-এ/৯ এর দিল মোহাম্মদের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এএসপি ফারুক আহমদ জানান, মুখে কালো কাপড় বাধা ১০-১৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা শুক্রবার দুপুর দেড়টার দিকে ক্যাম্প-১৯ এলাকার রোহিঙ্গা রফিককে তার নিজ ব্লক থেকে তুলে নিয়ে যায়। প্রথমে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

এএসপি ফারুক আরও জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।

নিহত যুবকের পরিবারের ধারণা, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা তাকে তুলে নিয়ে হত্যা করেছেন। তবে, এ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেননি তারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিকেল ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে রফিক নামের ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্প্রতি ক্যাম্পে একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইমামসহ একাধিক নিহত ও শিশুরা গুলিবিদ্ধ হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page