November 28, 2026, 11:22 am
শিরোনামঃ
ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাস দমনে ইরান-তালেবান সমঝোতা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বিতীয় দফা আফগানিস্তানের ক্ষমতায় বছর পার করলেও এখনো ইরানের স্বীকৃতি পায়নি তালেবান সরকার৷ তবে সন্ত্রাস দমনের স্বার্থে একসঙ্গে কাজ করছে ইরান আর আফগানিস্তান৷ খবর ডয়চে ভেলের।

গত ১৫ সেপ্টেম্বর ইরানের সংবাদ সংস্থা তাসনিম দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের মন্ত্রী এসমাইল খাতিবের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে৷ সেখানে এসমাইল খাতিব বলেন, ইরান ও তালেবান সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করছে৷

ইরানের রেভোল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদ সংস্থাটিকে তিনি আরো বলেন, পশ্চিমা বিশ্ব সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে সিরিয়া থেকে তাড়িয়ে দেওয়ায় তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়েছে। সেখানে এমন পাহাড়ি এলাকায় তারা (আইএস) অবস্থান নিয়েছে, যেখানে তালেবান সরকার যেতেই পারে না৷ সেখান থেকে তারা তালেবান সদস্যদের ওপর হামলা চালাচ্ছে৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা এখন তালেবানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি৷

এদিকে ইরানও নিজেদের ভূখণ্ডের সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বিগ্ন৷ এক বছরেরও কম সময়ে দক্ষিণাঞ্চলের সিরাজ শহরে শিয়াদের এক মাজারে দু-দুবার হামলা হয়েছে৷ গত আগস্টে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়৷ এর আগে ২০২২ সালের অক্টোবরে একই স্থানে ভয়াবহ এক হামলায় ১৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছিলেন৷

ইরানের ৯৫০ কিলোমিটার (৫৯০ মাইল)-এর মতো এলাকা আফগান সীমান্ত সংলগ্ন৷ দুর্গম পাহাড়বেষ্টিত সেই এলাকায় এককভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জন্যই প্রায় অসম্ভব৷ এ কারণে সন্ত্রাস দমনের যৌথ উদ্যোগ প্রয়োজনীয়তা স্বীকার করেন নিরাপত্তা বিশ্লেষক নিসার আহমাদ সিরাজী৷

তবে তিনি মনে করেন, শুধু আইএস-এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আফগানিস্তান এবং আফগানিস্তান সংলগ্ন দেশগুলোতে সন্ত্রাসী হামলা বন্ধ করা যাবে না, কারণ,‘শুধু আইএস নয়, আফগানিস্তানে এখন অন্য জঙ্গি সংগঠনগুলোও সক্রিয়৷ সেগুলোও আফগানিস্তান এবং আফগানিস্তানের পাশের সব দেশ এবং অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠতে পারে৷

তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ইরান৷ তবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে৷ অতীতে সন্ত্রাসী হামলা রোধে তার সুফলও পেয়েছে ইরান৷ সে কথা এখনো স্মরণ করেন ইরানের সংসদ সদস্য মাহমুদ নাবাভিয়ান। তিনি বলেছেন, তালেবানের সহায়তায় অতীতে আমরা পবিত্র নগরী মাশাদের ওপর সন্ত্রাসী হামলা প্রতিহত করেছি৷

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page