August 12, 2026, 8:58 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সবচেয়ে কঠিন শীত থেকে বেঁচে বসন্তের প্রথম দিনকে স্বাগত জানিয়েছে ইউক্রেনীয়রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, দেশটি তার ‘সবচেয়ে কঠিন শীত’ থেকে বেঁচে গেছে, কারণ ইউক্রেনীয়রা বুধবার বসন্তের প্রথম দিনটিকে স্বাগত জানিয়েছে। যদিও এসময় রাশিয়া ইউক্রেনের পানি ও বিদ্যুত অবকাঠামোর মারাত্মক ক্ষতি করেছে।

কিন্তু কিয়েভ পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে প্রচন্ড চাপের মধ্যে ছিল। এদিকে মস্কো বলেছে, তারা ২০১৪ সালে ক্রেমলিন অধিভূক্ত ক্রিমিয়ান উপদ্বীপে ইউক্রেনীয় ড্রোনের একটি বিশাল ব্যারেজ ভূপাতিত করেছে। খবর এএফপি’র।
অক্টোবর থেকে ইউক্রেনের মূল স্থাপনাগুলোর ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে লাখো  মানুষের পানি, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শীতে জ্বালানি সরবরাহের অবকাঠামোগুলোতে পদ্ধতিগত হামলার ফলে সৃষ্ট পরিস্থিতিতে ইউক্রেনীয়দের টিকে থাকার প্রশংসা করেন। এসব হামলার ফলে লাখো মানুষকে অন্ধকার ও ঠান্ডার ভোগান্তিতে পড়তে হয়েছিল।
জেলেনস্কি তার প্রাত্যহিক ভাষণে বলেন, ‘আমরা এই শীতকে কাটিয়ে উঠতে পেরেছি। এটি খুব কঠিন সময় ছিল এবং প্রতিটি ইউক্রেনীয় অসুবিধার সম্মুখীন হয়েছিল। আমরা এখন আমাদের মানুষদেরকে জ্বালানি ও বিদ্যুত দিতে সক্ষম হয়েছি।’
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বসন্তের প্রথম দিনটিকে ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের যুদ্ধের জন্য আরেকটি ‘বড় পরাজয় ’ উল্লেখ করে দিনটিকে স্বাগত জানান।
কুলেবা এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের ইতিহাসে শীতের সবচেয়ে জটিল পরিস্থিতিতে বেঁচে  গেছি। প্রচন্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে আমরা অটুট ছিলাম।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page