October 18, 2026, 6:00 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সবাইকে শান্ত-সহিংসতা থেকে বিরত থাকার জন্য অধ্যাপক ইউনূসের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দেশের সকল শিক্ষার্থী, রাজনৈতিক দলের সদস্য ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রতি শান্ত থাকার ও সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন।
ইউনূস সেন্টারের দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা “আমাদের দ্বিতীয় বিজয় দিবস” সম্ভব করার জন্য নেতৃত্ব দিয়েছেন। এ আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।
ড. ইউনূস বলেন, ‘আসুন, আমরা আমাদের নতুন বিজয়ের সাফল্যকে সর্বোত্তম উপায়ে কাজে লাগাই। তিনি বলেন, আমাদের ভুলের কারণে আমরা যেন এটিকে ব্যর্থ করে না দিই। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে আপনারা সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন।’
তিনি বলেন, “আমি সকল শিক্ষার্থী, সকল রাজনৈতিক দলের সদস্য এবং অরাজনৈতিক ব্যক্তিদের শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই সুন্দর দেশটির অনেক সম্ভাবনা রয়েছে। আমাদেরকে অবশ্যই এদেশটিকে রক্ষা করতে হবে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য চমৎকারভাবে এটিকে গড়ে তুলতে হবে।
নোবেল বিজয়ী অধ্যাপক আরো বলেন, দেশের তরুণরা নতুন বিশ্ব গড়তে নেতৃত্ব দিতে প্রস্তুত।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আসুন আমরা যেন কোন ধরণের অর্থহীন সহিংসতায় গিয়ে এ সুযোগটি হাতছাড়া না করি। সহিংসতা আমাদের শত্রু। দয়া করে আরও শত্রু তৈরি করবেন না। শান্ত হোন এবং দেশ গড়ার জন্য প্রস্তুত হন।’
তিনি আরো বলেন, সবাই সহিংসতার পথ ধরলে, সব ধ্বংস হয়ে যাবে। দয়া করে শান্ত থাকুন। আপনার চারপাশের লোকদের শান্ত থাকতে সাহায্য করুন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page