March 31, 2026, 7:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৫ সালের রমজান শুরুর ঘোষণ দিয়েছে অস্ট্রেলিয়া। জ্যোতির্বিদ্যা গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল। ফলে সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মাদ একটি বিবৃতিতে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে একই রাত সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এর অর্থ হলো- সূর্যাস্তের পর নতুন চাঁদ ১২ মিনিটের জন্য দিগন্তে দৃশ্যমান থাকবে।

আজ পার্থে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ০৮ মিনিটে। এর অর্থ হলো, সূর্যাস্তের পর নতুন চাঁদ ১৬ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল সেই সব ইমাম এবং আলেমদের মতামতকে স্বীকার, বুঝতে এবং সম্মান করে যারা ভিন্ন মত পোষণ করতে পারেন। বিবৃতিতে সব মুসলিমকে অনুরোধ করা হয় এই বিষয়ে ভিন্ন মতামতকে সম্মান করতে এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্য বজায় রাখতে তাদের সাধারণ মূল্যবোধ এবং স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করতে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page