April 15, 2026, 3:01 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

সব বাধা শেষ ; সুদানে নৌঘাঁটি গড়বে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাঁটি গড়বে রাশিয়া। এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খার্তুম। ফলে রাশিয়ার নৌ ঘাঁটি গড়ার ক্ষেত্রে ‘আর কোনো বাধা নেই’।

নৌঘাঁটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া। তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানায়।

গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসেফ বলেন, “চুক্তি সই হয়েছে। একটি ‘বন্দর’ স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তাঁরা ‘পুরোপুরি একমত’। চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে।”

হর্ন অব আফ্রিকা উপকূলে আগে থেকেই আমেরিকা, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। এটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক পথ।

মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসেফ বলেন, “রাশিয়ার নৌঘাঁটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়া সমঝোতায় পৌঁছেছে। বিষয়টি সহজভাবে বলতে গেলে, আমরা সব বিষয়ে একমত হয়েছি।” তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি। বিষয়টি নিয়ে ল্যাভরভও কোনো মন্তব্য করেননি।

ওমর আল-বশির ক্ষমতায় থাকাকালে ২০১৯ সালে চুক্তিটি নিয়ে প্রথমে আলোচনা হয়। সামরিক সরকার ক্ষমতায় আসার পরপরই ২০২০ সালে নভেম্বরে প্রাথমিক চুক্তি সই হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page