March 29, 2026, 7:35 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

সব সমস্যার সামাধান কেবল পুতিনের হাতে : বিৃটিশ প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন ঋষি সুনাক। আর এ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালিতে গ্রুপ অব টোয়েন্টির (জি-২০ জোট) সম্মেলন শুরু হয়েছে। ইউক্রেনে রাশিয়া হামলা করায় এ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের ওপর নিজের ক্ষোভ ঝেড়েছেন সুনাক। তিনি জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অসংখ্য সমস্যা ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এখন কেবল পুতিন এসব সমস্যার সমাধান করতে পারেন।

মঙ্গলবার সম্মেলনের শুরুর সেশনে অন্যান্য নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও। তার উপস্থিতিতেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনায় মুখর হন ঋষি সুনাক। এছাড়া ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহার ও ‘বর্বর যুদ্ধ’ বন্ধ করার আহ্বান জানান তিনি।

পুতিন চলমান বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবেন উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, ‘এসব কিছু পরিবর্তনের ক্ষমতা একজন মানুষের (পুতিনের) রয়েছে। এটি উল্লেখযোগ্য যে, আমাদের সঙ্গে এখানে যোগ দিতে সমর্থ হননি পুতিন। যদি তিনি থাকতেন, তাহলে আমরা বিষয়গুলো খুঁজে বের করতে পারতাম। পুতিনই ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহার ও এই বর্বর যুদ্ধ বন্ধ করতে  পারবেন।’

সুনাক আরও বলেছেন, জি-২০ জোটের নেতাদের মোকাবিলায় পুতিনের প্রস্তুতি নেওয়া উচিত ছিল।

তিনি আরও জানিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেন ছেড়ে চলে যায় তাহলে এটি বৈশ্বিক পরিস্থিতির উন্নতি সাধনে ‘সর্ববৃহৎ একক পার্থক্য’ হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত ও চীনের মতো যেসব দেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে তাদের সমালোচনা করেছেন ঋষি সুনাক। তিনি বলেছেন, এ যুদ্ধের প্রভাব সব দেশের ওপর পড়ছে।

‘ইউক্রেনে রাশিয়ার অবৈধ আক্রমণ আমাদের সবার ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। কারণ এটি অখণ্ডতা ও সার্বভৌমত্বের মৌলিক নীতিকে অবমূল্যায়ন করেছে, বলেন সুনাক।’

 

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page