October 1, 2026, 10:30 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সমস্ত ফিলিস্তিনি মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনাদের মুক্তি দেয়া হবে না ; জিহাদ আন্দোলনের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দী মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দী ইসরাইলি সেনাদের মুক্তি দেয়া হবে না। ইসরাইলের সাথে চার দিনের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেছে জিহাদ আন্দোলন।

আজ (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, হামাস এবং ইসরাইলের মধ্যে বন্দী বিনিময় ও গাজায় যুদ্ধ থামানোর জন্য কঠোর প্রচেষ্টা এবং দীর্ঘ আলোচনার পর ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি সই হয়েছে। তবে এখনই বন্দী ইসরাইলি সেনারা প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে মুক্তি পাবে না।

এ চুক্তি সম্পর্কে হামাস বলেছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। এর ফলে গাজার জনগণের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছে হামাস।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page