September 22, 2026, 5:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

সমুদ্রতলে পরমাণু বোমা বহনে সক্ষম ২য় ড্রোনের পরীক্ষা চালালো উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :উত্তর কোরিয়া দ্বিতীয় দফায় সমুদ্র তলে পরমাণু বোমা বহনে সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে। একই ধরনের প্রথম ড্রোন পরীক্ষার দুই সপ্তাহ পর নতুন করে এই পরীক্ষার কথা ঘোষণা করল পিয়ং ইয়ং।

প্রথম পরীক্ষার পর দেশটি বলেছিল, এ ধরনের ড্রোন যে পরমাণু বোমা বহন করতে পারে তা সাগরে ‘তেজস্ক্রিয় সুনামি’ সৃষ্টি করতে পারবে।

গতকাল শনিবার উত্তর কোরিয়া ঘোষণা করেছে, তারা হাইল-টু নামের এই ড্রোনের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ৪ থেকে ৭ এপ্রিলের মধ্যে সমুদ্রতলে কৌশলগত অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে।

কেসিএনএ’র খবরে বলা হয়েছে, হাইল-টু ড্রোন সমুদ্রের নিচেই এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এবং পরীক্ষার সময় ওয়ারহেড সঠিকভাবে বিস্ফোরিত হয়। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, সমুদ্রের তলদেশে কৌশলগত অস্ত্র ব্যবস্থার উপরে নির্ভর করা সম্ভব এবং এটি ভয়াবহ রকমের হামলা চালাতে সক্ষম।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া সম্প্রতি যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এর জবাব হিসেবে উত্তর কোরিয়া এই পরমাণু অস্ত্রবাহী ড্রোনের পরীক্ষার চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page