September 21, 2026, 3:02 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রমশ সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। ২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিনই নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে।

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা গেছে, জাকার্তা থেকে ২,০০০ কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী। ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়ে গেছে। তবে পুরো কাজ ২০৪৫ সালের আগস্টে শেষ হবে।

ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। তা ছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে ক্রমশ বসে যাচ্ছে শহরটি। পরিস্থিতি এমনই যে, আশঙ্কা করা হচ্ছে যে, ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যেতে পারে।

ইতিমধ্যেই বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। প্রাথমিক ভাবে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে। নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর ইচ্ছা, নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’।

তবে পরিবেশবিদদের আশঙ্কা, বোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে বহু গাছ কাটা পড়বে। বিপদের মুখে পড়বে বেশ কিছু বনজীবী উপজাতি গোষ্ঠী। সূত্র: আনন্দবাজার পত্রিকা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page