September 29, 2026, 10:06 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সম্মানজনক চুক্তি ছাড়া ইসরাইল তার বন্দিদের মুক্ত করতে পারবে না : ইসমাইল হানিয়া

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হামাসকে নির্মূল ও পণবন্দিদের মুক্ত করাসহ তার ঘোষিত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।

তিনি লেবানন-ভিত্তিক আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, “ইসরাইল হামাসকে ধ্বংস করতে পারেনি এবং কোনোদিন পারবেও না।” হানিয়া বলেন, “দখলদাররা পণবন্দিদের উদ্ধার করতে পারেনি এবং একটি সম্মানজনক চুক্তি ছাড়া তাদেরকে মুক্ত করতে পারবে না।”

কাতার প্রবাসী হামাসের শীর্ষ নেতা হানিয়া আরো বলেন, ইসরাইল ছয় মাস ধরে ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞ চালানো সত্ত্বেও গাজাবাসীকে এই উপত্যকা থেকে জোরপূর্বক বের করে দিতেও ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরাইল যে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা ছিল এই অবৈধ সরকারের ‘বড় ধরনের কৌশলগত ভুল।’

সাক্ষাৎকারের অন্য অংশে হামাস নেতা বলেন, তার সংগঠন ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত পূর্বশর্ত থেকে সরে যাবে না। হামাসের শর্ত মেনে নেয়ার আগ পর্যন্ত কোনো চুক্তি হবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। হানিয়া বলেন, গাজায় ড্রোন হামলা চালিয়ে তার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতী-নাতনীকে হত্যার ঘটনায়ও হামাসের অবস্থান পরিবর্তিত হবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page