September 2, 2026, 11:07 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

সময়ের সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি ভোটার উপস্থিতি আরো বাড়বে।

আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) ভবনের চতুর্থ তলায় উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার সকাল সাড়ে আটটায় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এসে তার অভিজ্ঞতার কথা জানান।
তিনি বলেন, আমি সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে গিয়েছিলাম। প্রত্যেকটা সেন্টারে খোঁজ খবর নিয়েছি, ভোট হয়েছে, অল্প অল্প, কোথাও ২৫টি কোথাও ৪১টি ভোট পড়েছে।
আজ সারা দেশে হরতাল চলছে, দুইদিন আগে একটা নাশকতার ঘটনা ঘটেছে, এতে করে ভোটারের উপস্থিতিতে কোন প্রভার পড়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেছেন, এটা আমি ঠিক করে বলতে পারবো না, ভোটারদের ওপর প্রভাব পড়বে কি, পড়বে না ? আমরা কেবল ভোটটা ম্যানেজ করছি। আর ভোটারদের কিভাবে এগিয়ে আসতে হবে, এ ব্যাপারে আমি কোন মন্তব্য করবো না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ ভোট দিবে, কিন্তু ভোটকেন্দ্রে যাতে কোন ধরনের অনিয়মের ঘটনা না ঘটে সেজন্য আমরা চেয়েছিলাম পোলিং এজেন্টও থাকুক। যদি কোন রকম অনিয়ম হয় তাহলে যেন প্রতিপক্ষের আরেকজন পোলিং এজেন্ট সেটা প্রতিরোধ করতে পারে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page