November 6, 2026, 5:27 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্যের বিরুদ্ধে সুখবর দিলেন জনপ্রশাসনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্যের বিরুদ্ধে সুখবর দিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বিভিন্ন ক্যাডারের মধ্যে চলমান বৈষম্য শূন্যে আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া জনপ্রশাসনমন্ত্রী প্রথম কার্যদিবসে রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, ক্যাডার বৈষম্যের বিষয়গুলো ইতোমধ্যে যথার্থভাবে দেখার চেষ্টা করা হয়েছে। সামনের দিনে এগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকবে। তারা (সরকার) চাইবে এই বৈষম্য যাতে শূন্যে আসে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকারের নতুন মেয়াদে কর্মসংস্থানের ওপর বেশি জোর থাকবে জানিয়েছে তিনি বলেন, এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে।

ফরহাদ হোসেন এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে তিনি মন্ত্রিসভায় পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর আগে একাদশ সংসদ নির্বাচনে তিনি এমপি হয়ে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page