July 20, 2026, 8:28 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে ১২ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ ১ জন আটক খুলনায় মায়ের গলা টিপে ধরায় উপায় না পেয়ে মেয়ের মাথায় আঘাত করেন বাবা সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ; ছুরিকাঘাতে নিহত যুবক হামলা চললে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না : ইরান ইরানে হামলা ও হরমুজ প্রণালীতে জাহাজে আগুন ; বাড়ল তেলের দাম
এইমাত্রপাওয়াঃ

সরকারী রাস্তার জমিতে অবৈধ ক্লাবঘর নির্মাণ ; উচ্ছেদের নোটিশ পেয়ে রাতারাতি লাগিয়ে দেওয়া হল রাজনৈতিক দলের সাইনবোর্ড

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকাধীন পাতিবিলার মোড়ের সরকারী রাস্তার জমি দখল করে নির্মিত অবৈধ ক্লাবঘরটি উচ্ছেদের নোটিশ পেয়ে কতিপয় কুচক্রি ব্যাক্তি রাতারাতি আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে সেটিকে রক্ষার চেষ্টা করছে।
মহেশপুর উপজেলার ১১০ নম্বর জলিলপুর মৌজার ১ নম্বর খতিয়ানভূক্ত আরএস ৬৫৭০ দাগের জমিটি মূলত: সরকারী পাঁকা রাস্তার জমি। পৌর এলাকাধীন পাতিবিলার মোড়ে অবস্থিতি ঐ জমির কিছু অংশ ও পার্শ্ববর্তী ২৪০০ খতিয়ানের ৬৬৩৭ দাগের জমির কিছু অংশ অবৈধভাবে জোরপূর্বক দখল করে প্রয়াত পৌর কাউন্সিলর হজ্জেল হক ক্লাবঘর নির্মাণ করেন। গড়ে ওঠা আধাপাঁকা ঘরটির কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টিসহ ঘরটি চৌরাস্তায় অবস্থিত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। ইতিমধ্যে ঐ স্থানে দুর্ঘটনায় দু’জন লোক নিহত হয়েছে।
এলাকার সাধারণ জনগণ গত ৩০ জানুয়ারী উল্লেখিত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করতে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি আবেদনপত্র জমা দিলে সহকারী কমিমনার (ভূমি) বিষয়টির সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও পৌর ভূমি সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দিলে তারা সরেজমিন তদন্তপূর্বক গত ১০ মার্চ পৌর ভূ:অ:/মহেশ/২০২৪-৮৯ স্মারকে উপজেলা ভূমি অফিসে রিপোর্ট জমা দিলে সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন গত ৩১ মার্চ ৩১.৪৪.৪৪৭১.০০০.১৩. ০০১.২০২৩ স্মারকে মৃত হজ্জেল হকের পুত্র মোঃ নজরুল ইসলামকে ৭ দিনের ভিতর উল্লেখিত অবৈধ স্থাপনাটি নিজ উদ্যোগে সরিয়ে নিতে নোটিশ দিলে নির্ধারিত সময়ের আগের রাতে অর্থাৎ ৬ এপ্রিল রাতে ঐ অবৈধ ক্লাবঘরটির সামনে একটি কুচক্রিমহল আওয়ামী লীগের অফিস মর্মে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এব্যাপারে উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page