October 17, 2026, 6:17 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সহিংস বসতি স্থাপনকারী ইসরাইলিদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বিশেষ নির্বাহী আদেশে ইহুদিবাদী ইসরাইলের সহিংস বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন।

গত বছর জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরের অধিবাসীদের ওপর সহিংস হামলার জন্য উগ্রবাদী ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। ইসরাইলে যেসব বসতি স্থাপনকারী পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের ওপর সহিংস হামলা চালাবে তাদেরকে ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাইডেন প্রশাসন।

জো বাইডেনের এই নির্বাহী আদেশের ফলে ১৭ জন উগ্রবাদী ইসরাইলি এবং ১৬টি প্রতিষ্ঠানকে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুধু তাই নয়, আমেরিকার যেকোন সম্পত্তি বা অর্থ ব্যবস্থাপনায় তাদের প্রবেশাধিকার বন্ধ করা হয়।

ট্রাম্পের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর উগ্রবাদী ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page