October 5, 2026, 2:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিকরা কোন রাগ-অনুরোগের বশবর্তি না হয়ে নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশন করবেন : ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের সাংবাদিকরা ঐক্যবদ্ধ, সাংবাদিকরা তাদের জীবনকে মানবতার কল্যানে উৎসর্গ করেছে। সাংবাদিকতার নীতিমালা মেনেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তাগন এ কথা বলেন।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দীন, জাতীয় ইংরেজী দৈনিক দি বাংলাদেশ মনিটরের নির্বাহী সম্পাদক জাহিদ হোসেন বিপ্লব, বিশিষ্ঠ সংগঠক এবং বে-সরকারী সংস্থা সিও এর নির্বাহী পরিচালক শামসুল আলম, ঝিনাইদহ জেলা চেম্বার্স অব কমার্সের সাবেক সহ সভাপতি সাংবাদিক নাছিম উদ্দীন এবং আব্দুর রকিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম।

প্রধান অতিথি রথীন্দ্রনাথ রায় বলেন, প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের মাঝখানে আছে সংবাদ মাধ্যম। গঠনমূলক সমালোচনা সব সময় গ্রহনযোগ্য। এই প্রক্রিয়ার মাধ্যমে ভুলত্রুটি সংশোধন করা সহজ হয়। সাংবাদিকরা কোন রাগ-অনুরোগের বশবর্তি না হয়ে নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশন করবেন। আমরা গণমাধ্যমকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

তিনি  দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ বার্ষিকীতে পদার্পপণে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। বাংলাদেশ বুলেটিনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টুর পরিচালনায় বিশেষ অতিথি ইমরান জাকারিয়া বলেন, অনেক কাগজের ভীড়ে বাংলাদেশ বুলেটিন হাটি হাটি পা পা করে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে এটি অনেক আশার কথা। এই সংবাদপত্রটি সামনে আরো এগিয়ে যাক এই কামনা করি। তিনি সাংবাদিকতাকে রাষ্ট্রের কলাণে কাজে লাগানোর আহবান জানান।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটার মধ্যদিয়ে সবাইকে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। এর আগে একটি বর্ণাঢ্যর‌্যালী বের করা হয়।

 



Our Like Page