September 8, 2026, 4:29 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে শাবল দিয়ে খুচিয়ে হত্যা করে পালিয়ে গেল স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে লোহার শাবল দিয়ে খুচিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত মুজিবুর রহমান (৩৫), তিনি উপজেলার গদখালী গ্রামের ইমান আলীর ছেলে। অপরদিকে, নিহত গৃহবধু রানু বেগম (৩০) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের মেয়ে।

নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, তার ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়িতে থাকতো। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে লোহার শাবল দিয়ে বোন রানুর মাথায় খোচা মেরে পালিয়ে যায়।

এতে রানু চিৎকার করতে থাকলে দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বোনের ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে এই পুলিশ কর্মকতা জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page