April 12, 2026, 1:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় দুই ভারতীয় নাগরিক আটক

অনলাইন সীমান্তবাণী ডস্কে : বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ে দুই ভারতীয় নাগরিক। মদ্যপ ওই দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রথম প্রহর রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সাতক্ষীরার ভোমরা আইসিপি থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভারতের ঘোজাডাঙ্গা আইসিপি ও বাংলাদেশের ভোমরা আইসিপির গেইট ভেঙে মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে দুই ভারতীয় নাগরিক।

এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মোঃ জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল তাদেরকে নিবৃত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপসহ ওই দুইজন ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃত চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়।

পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

এ ব্যাপারে ২৮ সেপ্টেম্বর রাত ১টা ৩০ মিনিটে বিজিবি’র ভোমরা কোম্পানী কমান্ডার ও বিএসএফ গোজাডাঙ্গা কোম্পানী কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, বিএসএফের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভারতীয় নাগরিক পিকআপযোগে ভোমরা স্থলবন্দরের জিরো পয়ন্টে ক্রসিং গেট ভেঙ্গে বাংলাদেশ প্রবেশ করে। এসময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, ৩টি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, ১টি মোটরসাইকেল ও ১টি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়। প্রতিউত্তরে বিজিবির নিকট দুঃখ প্রকাশ করেছেন ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার।

অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখিত ভারতীয় নাগরিককে সাতক্ষীরা সদস্য থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page