August 18, 2026, 5:02 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :এবারের ঈদযাত্রায়ও সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছা‌নো নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (১৯ মার্চ) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে আইজিপি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল-মামুন বলেন, সাধারণ মানুষ যাতে ঈদের সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইফতার, তারাবিহ ও সেহরির সময়ে এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

যানজট প্রসঙ্গে তিনি বলেন, রোজায় ইফতারের আগে যানজট নিরসনে স্বয়ং ডিএমপি কমিশনার নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিকের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে চলেছে। পাশাপাশি রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা সুনিশ্চিত করতে সারা দেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি এবং মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।

মাদকের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, এসব ক্ষেত্রে পুলিশের কোনো সদস্য যদি জড়িত থাকে সেক্ষেত্রেও ‘শূন্য সহিষ্ণুতার’ নীতি দেখানো হচ্ছে।

এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page