April 15, 2026, 10:46 am
শিরোনামঃ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম জং উ হরমুজ প্রণালিতে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : জাতিসংঘ মহাসচিব মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলল ইরান শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট 
এইমাত্রপাওয়াঃ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক তিন মামলায় ১২ দিনের রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম বাসসকে জানিয়েছেন, হত্যাসহ পৃথক তিনটি মামলায় পুলিশের করা ১৯ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ (মঙ্গলবার) সকালে এ আদেশ দেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

তিনি বলেন, সকালে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সাবেক প্রতিমন্ত্রী পলককে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারদিন করে মোট ১২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরদিন বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পলককে আটক করা হয়। হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে তিনি বর্তমানে কারাগারে আছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page